প্রিয়াঙ্কাকে খোঁচা দীপিকার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বলিউডের শীর্ষ দুই অভিনেত্রী দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। সমানতালে হিন্দি সিনেমায় কাজ করে গেছেন একটা লম্বা সময় ধরে। যদিও আমেরিকার পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে বর্তমানে সেখানেই সংসার পেতেছেন প্রিয়াঙ্কা। বলিউডেও খুব একটা কাজ করছেন না। অন্যদিকে দীপিকা ধারাবাহিক থেকে গেছেন হিন্দি সিনেমায়।
দুই তারকার মধ্যে একটা অদৃশ্য লড়াই ছিল শুরু থেকেই। প্রিয়াঙ্কা হলিউডে গিয়ে কাজ করেছেন। সেখানে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। দীপিকাও পিছিয়ে থাকেননি। হলিউডের কিছু প্রজেক্টে দেখা মিলেছে তার। তবে ঘুরেফিরে দেশের সিনেমাতেই ফিরে এসেছেন।
দীপিকার কথায়, ‘আমি অভিনেত্রী হয়ে আন্তর্জাতিক তারকার তকমা পেতে চাই না। আন্তর্জাতিক তারকা হয়ে উঠতে শুধু সিনেমা নয়, আরও অনেকগুলি দিক রয়েছে। নিজের স্বতন্ত্রতা বজায় রেখেই এই তকমা পেতে চাই।’
অভিনেত্রীর এমন বক্তব্য প্রিয়াঙ্কাকে নিশানা করেই, এমনটাই মনে করছেন তাদের ভক্ত-অনুরাগীরা। কারণ বিয়ে করে দেশের বাইরে স্থায়ী হওয়ায়, বলিউডে কাজের পরিমাণ কমিয়ে দেওয়ায় প্রায় সময়েই কটাক্ষের মুখে পড়তে হয়েছে প্রিয়াঙ্কাকে।
প্রিয়াঙ্কা নাকি জোর করে বিদেশিদের মতো কথা বলার চেষ্টা করেন, এমন আলোচনাও হয়েছে বহুবার। যদিও অভিনেত্রীর ভাষ্য, ‘এটা ঠিক আমি আমার কথা বলার ধরন প্রতি সপ্তাহে বদলাতে থাকি। কারণ আমাকে ও আমার স্বামীকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই কারণেই আমরা দেশ অনুযায়ী কথা বলার ধরন বদলাতে থাকি।’
অন্যদিকে এই একই প্রশ্নে দীপিকাকে করা হলে তার কথায়, ‘আমি বিশ্বের যে প্রান্ত থেকে আসছি তার জন্য মোটেও লজ্জিত নই। তাই আমার মনে হয় না ভাল কাজ পেতে হলে আমাকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে কিংবা কথা বলার ধরন বদলে ফেলতে হবে।’
যদিও দীপিকা তার বক্তব্যে কোথাও প্রিয়াঙ্কার নাম নেননি। তবুও ভক্তদের বুঝতে বাকি নেই, তিনি যে পরোক্ষভাবে নিজ মন্তব্য প্রিয়াঙ্কাকে খোঁচা দিয়েছেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





